গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত নতুন দুটি মডেলের লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ উপস্থাপন করেছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘৮৩ইউআর০০এবিএলকে’ ও ‘৮৩ইউআর০০এসিএলকে’ নামের এই দুটি মডেলে ইন্টেল প্যান্থার লেক কোর আলট্রা সিরিজ ৩ প্রসেসর রয়েছে, যা ব্যবহারকারীদের একসাথে বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে। প্রতিটি ল্যাপটপে ১৬ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ ক্ষমতা অন্তর্ভুক্ত আছে।

ল্যাপটপগুলোতে ১৫.৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, আইআর ক্যামেরা, ইন্টেল গ্রাফিক্স, ৪০০ নিটস অ্যান্টি–গ্লেয়ার ডিসপ্লে এবং ডলবি অডিওর সুবিধা পাওয়া যাবে। উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত এই যন্ত্রগুলোতে ব্যাকলিট কি-বোর্ড এবং ৬০ ওয়াট-আওয়ারের ব্যাটারি রয়েছে।

৮১০এইচ মিলিটারি-গ্রেড প্রযুক্তি সম্বলিত এই ল্যাপটপগুলোর সাথে দুই বছরের বিক্রয়োত্তর সেবাও দেওয়া হবে। মডেলভেদে ল্যাপটপগুলোর দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ লাখ ২২ হাজার টাকা এবং ১ লাখ ৪১ হাজার টাকা।