সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় আজ রোববার (৬ সেপ্টেম্বর) টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের জরুরি উন্নয়ন ও অবকাঠামোগত কাজের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাহাঙ্গীর হোসেন শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সমিতি সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট নয় ঘণ্টা সময় ধরে কালিগঞ্জ-ফুলতলা সড়কে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ পরিচালনা করা হবে। এই সময়ে সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা: পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা, পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর।

কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের আগেই যদি উন্নয়নকাজ সম্পন্ন হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ ফিরিয়ে দেওয়া হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।