সাতক্ষীরায় মা-মেয়েকে বেঁধে বাড়িতে ডাকাতি
সাতক্ষীরার কালিগঞ্জে বসতবাড়িতে ঢুকে মা ও মেয়ের চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ঘটনা ঘটে।