সময়ের পর্দা উন্মোচিত হলে ইতিহাসের পাতায় ঝলমল করে থাকে অসংখ্য স্মৃতিচারণ। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহাসিক সূত্রগুলো চেতনা ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার। কালক্রমে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশে এই দিনটিতে সংঘটিত হয়েছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। পাশাপাশি জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেছেন বিখ্যাত ব্যক্তিত্বরা। নিচে আজকের দিনটির ঐতিহাসিক তাৎপর্য ও উল্লেখযোগ্য ঘটনাবলি তুলে ধরা হলো।
ঐতিহাসিক ঘটনাবলি:
• ১৬৫৭: মোগল সম্রাট শাহজাহান আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘাত শুরু হয়।
• ১৭১৬: মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
• ১৭৭৮: ভারতের হুগলিতে বাংলা ভাষায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
• ১৮৭৯: লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
• ১৮৮০: ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।
• ১৯০৫: আটলান্টা জীবন বিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
• ১৯০৮: কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।
• ১৯৬৫: প্রথম পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হয়।
• ১৯৬৮: দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
• ১৯৯৮: বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক দেয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক দেয়া শুরু হয়।
জন্মদিন:
• ১৭৬৬: জন ডাল্টন—ইংরেজ রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ।
• ১৮০৮: আব্দুল কাদের আল-জাজায়িরি—আলজেরিয়ার জিহাদ-লড়াইয়ের একজন মুজাহিদ।
• ১৮৬০: জেন অ্যাডামস—সমাজ সংগঠক, অধ্যাপক, বুদ্ধিজীবী ও লেখক।
• ১৮৭৬: জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড—স্কটিশ প্রাণরসায়নবিদ ও শারীরতত্ত্ববিদ।
• ১৮৮৯: শরৎচন্দ্র বসু—বাঙালি জাতীয়তাবাদী, ব্যারিস্টার ও ভারতের স্বাধীনতা কর্মী।
• ১৮৯২: এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন—ইংরেজ পদার্থবিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী।
• ১৯০৬: লুইস ফেদেরিকো লেলইর—আর্জেন্টাইন চিকিৎসক, জৈবরসায়নবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী।
• ১৯১৩: লিওনিদাস—প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
• ১৯১৭: বাসন্তী দুলাল নাগ চৌধুরী—ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী, ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ; জর্জ মান—ইংরেজ ক্রিকেটার।
• ১৯১৮: জগন্ময় মিত্র—ভারতীয় বাঙালি সংগীতশিল্পী।
• ১৯২০: শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়—বাঙালি কবি, কথা-সাহিত্যিক ও নাট্যকার।
• ১৯৪২: রিচার্ড হাটন—ইংরেজ ক্রিকেটার।
• ১৯৪৯: রাকেশ রোশন—ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।
• ১৯৬৪: রোজি পেরেজ—মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
• ১৯৬৮: সাঈদ আনোয়ার—পাকিস্তানি ক্রিকেটার।
• ১৯৭২: ইদ্রিস এলবা—ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।
• ১৯৭৬: নাওমি হ্যারিস—ইংরেজ অভিনেত্রী।
• ১৯৯৫: মুস্তাফিজুর রহমান—বাংলাদেশি ক্রিকেটার।
মৃত্যুদিবস:
• ১৯০৭: সুলি প্রুদোম—ফরাসি সাহিত্যিক।
• ১৯৫৯: এডমুন্ড গোয়েন—ইংরেজ অভিনেতা।
• ১৯৭২: উস্তাদ আলাউদ্দিন খাঁ—প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসেবে পরিচিত সঙ্গীতজ্ঞ।
• ১৯৮২: অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়—খ্যাতনামা গণিতের অধ্যাপক।
• ১৯৮৯: মোহাম্মদ ইব্রাহিম—বাংলাদেশি চিকিৎসক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।
• ১৯৯০: লেন হাটন—ইংরেজ ক্রিকেটার।
• ১৯৯৬: সালমান শাহ—বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
• ১৯৯৭: পি. এইচ. নিউবি—ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক।
• ১৯৯৮: আকিরা কুরোসাওয়া—জাপানি চলচ্চিত্র পরিচালক।
• ২০১৭: লতফি জাদেহ—ইরানি ও আজারবাইজানি বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।