সময়ের পাতায় হারিয়ে যায় অতীতের অনেক স্মৃতি, তবে কিছু ঘটনা ও ব্যক্তিত্ব কালের পরীক্ষায় টিকে থাকে এবং প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বিশ্বজুড়ে এই দিনটিতে ঘটেছে নানা গুরুত্বপূর্ণ পরিবর্তন। আজ ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার। ইতিহাসে আজকের এই দিনে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুর একটি ঐতিহাসিক হিসাব নিচে তুলে ধরা হলো।

ঘটনাবলি

১৭৯৪ - কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।

১৮২৩ - দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।

১৮৯৮ - অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।

১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সঙ্গে অস্ট্রিয়ার সাঁ-জের্‌মাঁ চুক্তি (Traîte de Saint-Germain) স্বাক্ষরিত।

১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।

১৯৬৭ - জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।

১৯৭৪ - পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৩ - দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়।

২০০২ - সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্য রাষ্ট্র হয়।

২০০৮ - বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।

জন্ম

১৭৭১ - মঙ্গো পার্ক, আফ্রিকা আবিষ্কারক অভিযাত্রী।

১৮৩৯ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৬৩ - চার্লস স্পিয়ারম্যান, ইংরেজ মনোবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ।

১৮৭২ - কুমার শ্রী রঞ্জিতসিংজী, কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় রাজা। তিনি ইংল্যান্ডের পক্ষে ১৫টি টেস্ট ম্যাচ খেলেন।

১৮৮৭ - গোবিন্দ বল্লভ পন্থ , ভারতের স্বাধীনতা সংগ্রামী ও আধুনিক ভারতের রূপকার।

১৮৮৯ - পুণ্যলতা চক্রবর্তী, বাঙালি শিশুসাহিত্যিক।

১৮৯০ - অসিত কুমার হালদার ,বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী।

১৮৯২ - আর্থার কম্পটন,১৯২৭ নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯২২ - ধনঞ্জয় ভট্টাচার্য ,প্রখ্যাত বাঙালী সংগীতশিল্পী ও সুরকার।

১৯২০ - সি আর রাও,পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কারে (গণিতে নোবেল) সম্মানিত ভারতীয়-আমেরিকান পরিসংখ্যানবিদ।

১৯৪১ - এটিএম শামসুজ্জামান, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও লেখক।

১৯৮৬ - ইয়ন মরগান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়।

মৃত্যু

১৭৯৭ - মেরি ওলস্টোনক্রাফট, ইংরেজ নারীবাদী লেখিকা।

১৮০৬ - ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯১৫ - বাঘা যতীন, বাঙালি বিপ্লবী।

১৯২৩ - সুকুমার রায়, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশুসাহিত্যিকদের একজন।

১৯৭৫ - জর্জ প্যাগেট থমসন, নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯৮৮ - অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক।