সময়ের পাতা উল্টালে প্রতিটি তারিখই ইতিহাসের একটি নতুন অধ্যায়। অতীতের ঘটনাগুলো বর্তমানকে আলোকিত করে এবং ভবিষ্যৎ গড়ার পথ দেখায়। এই প্রেক্ষাপটে পাঠকদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’। আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬। ঐতিহাসিক পটভূমিতে এই তারিখটির গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যুদিনসহ অন্যান্য তথ্য নিচে তুলে ধরা হলো।

ঐতিহাসিক ঘটনাবলি
১৯০৯ সালে লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেপে বিশ্বের প্রথম বয় স্কাউট র‍্যালি অনুষ্ঠিত হয়। ১৯১১ সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ সালে লন্ডনে কেমব্রিজ থিয়েটার চালু হয়। ১৯৩২ সালে ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়। ১৯৮৭ সালে রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়। ১৯৯৫ সালে বেইজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

জন্মদিন
১৮৪৬ সালে মার্কিন স্থপতি ড্যানিয়েল বার্নহ্যাম জন্মগ্রহণ করেন। ১৮৯০ সালে সাহিত্যিক এস. ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন। ১৯০৬ সালে নোবেলজয়ী [১৯৬৯] জার্মান-মার্কিন জীববিজ্ঞানী মাক্স ডেব্রুক জন্মগ্রহণ করেন। ১৯০৮ সালে আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক রিচার্ড রাইট জন্মগ্রহণ করেন। ১৯১৭ সালে হেনরী ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি জন্মগ্রহণ করেন। ১৯২৭ সালে জন ম্যাক্কার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জন্মগ্রহণ করেন। ১৯৩৪ সালে ক্লিভ গ্রাঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ঋষি কাপুর জন্মগ্রহণ করেন।

মৃত্যুদিন
১৯৬৫ সালে জার্মান দার্শনিক আলবার্ট সুইৎসার মারা যান। ১৯৮৯ সালে ফ্রান্সের লেখক জর্জেস সিমেনন মারা যান। ২০০৬ সালে অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইন মারা যান। ২০১১ সালে বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায় মারা যান।