আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।
পদের নাম: রেডিওলজিস্ট; পদসংখ্যা: ১।
যোগ্যতা: প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে সংশ্লিষ্ট পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
মাসিক বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা। চুক্তির মেয়াদ ১১ মাস। তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় দেখা যাবে।