আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির রায় আগামী সপ্তাহের যেকোনো দিন ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, মামলার যুক্তিতর্ক ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তাই আগামী সপ্তাহেই রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ওই মামলায় অভিযুক্ত অন্য ছয় জন হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সকল আসামিই বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যা ও নির্যাতনের আদেশ, উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। গত ১৭ আগস্ট থেকে মামলাটি রায়ের অপেক্ষায় ছিল।