রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী মন্তব্য করেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান মূলত একটি অসমাপ্ত বিপ্লব। তার মতে, এই বিপ্লবের কাঙ্ক্ষিত ফল এখনো অর্জিত হয়নি।

সম্প্রতি মুক্তকণ্ঠের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’-এ তিনি এসব কথা বলেন।

ড. দিলারা চৌধুরী বলেন, ২৪-এর অভ্যুত্থানে ছাত্র-জনতা সম্মুখ সারি থেকে জীবন উৎসর্গ করেছে এবং সমাজের প্রান্তিক মানুষও অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কার আনা, যা দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কিন্তু এখনো সেই লক্ষ্য পূরণ হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকায় জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। প্রকৃত কল্যাণকর রাষ্ট্র গড়তে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং সমাজে বিদ্যমান সব ধরনের বৈষম্য দূর করতে হবে। এই অসমাপ্ত বিপ্লবকে সফলভাবে সম্পন্ন করতে নাগরিকদের সচেষ্ট থাকা জরুরি বলে তিনি মনে করেন।