জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সংগঠনের পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান পদত্যাগপত্র জমা দেন। সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকেই আহসান লাবিব সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করবেন.