সরকার তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। বাতিলকৃতদের মধ্যে রয়েছেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পিএলসির এমডি ও সিইও মো. জসিম উদ্দিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন ও চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
পোশাক খাতে কার্বন নিঃসরণ কমাতে পরিচ্ছন্ন জ্বালানি ও বিনিয়োগ জরুরি
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৭ অপরাহ্ণ