মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শীঘ্রই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার (৩১ আগস্ট) পাঠানো একটি চিঠিতে মার্কিন নেতা এই প্রত্যাশা ব্যক্ত করেন।
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, প্রতিকূলতা সত্ত্বেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তিনি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া চিঠিতে বোয়িং দেশকে হতাশ করবে না বলে আশ্বাস প্রদান করা হয়েছে।