রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বিমানবাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ বা সংঘর্ষের ধরন সম্পর্কেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। আইএসপিআর সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।