সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে এই নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে এবং এর কার্যকারিতা চলতি বছরের ১ জুলাই থেকে শুরু হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন বেতন কাঠামোতে গ্রেড-১-এর সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন দাঁড়াবে ২০ হাজার টাকা। বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধির বিস্তারিত চিত্র নিচে দেওয়া হলো:
প্রথম গ্রেডের বেতন বাড়ানো হয়েছে ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকায়। দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে ৬৬,০০০-৭৮,০০০ টাকা থেকে বেতন বাড়িয়ে ১,৩২,০০০-১,৬০,০০০ টাকা করা হয়েছে। তৃতীয় গ্রেডে ৫৬,৫০০-৭৮,০০০ টাকা থেকে বেতন বাড়ানো হয়েছে ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকায়। চতুর্থ গ্রেডের বেতন ৫০,০০০-৭১,২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০-১,২৪,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পঞ্চম গ্রেডে ৪৩,০০০-৬৮,৫২০ টাকা থেকে বেতন বাড়িয়ে ৮৬,০০০-১,০৩,৭০০ টাকা করা হয়েছে। ষষ্ঠ গ্রেডের বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা থেকে বাড়ানো হয়েছে ৭১,০০০-১,০৪,০০০ টাকায়। সপ্তম গ্রেডে ২৯,০০০-৬৩,৪১০ টাকা থেকে বেতন বাড়িয়ে ৫৮,০০০-৯২,৮০০ টাকা করা হয়েছে। অষ্টম গ্রেডের বেতন ২৩,০০০-৫৫,৭৯০ টাকা থেকে বাড়িয়ে ৪৭,০০০-৮৩,৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নবম গ্রেডে ২২,০০০-৫৩,০৬০ টাকা থেকে বেতন বাড়িয়ে ৪৫,০০০-৮০,৮০০ টাকা করা হয়েছে। ১০ম গ্রেডের বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা থেকে বাড়িয়ে ৩২,০০০-৭৯,০০০ টাকা করা হয়েছে।
নিম্ন গ্রেডগুলোর বেতনেও উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। ১১তম গ্রেডে ১২,৫০০-৩০,২৩০ টাকা থেকে বেতন বাড়িয়ে ২৫,০০০-৬০,০০০ টাকা করা হয়েছে। ১২তম গ্রেডের বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা থেকে বাড়িয়ে ২২,০০০-৫৬,৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৩তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা থেকে বেতন বাড়িয়ে ১৮,০০০-৫৬,০০০ টাকা করা হয়েছে। ১৪তম গ্রেডের বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা থেকে বাড়িয়ে ২০,৫০০-৫৬,০০০ টাকা করা হয়েছে। ১৫তম গ্রেডে ৯,৭০০-২৩,৪৯০ টাকা থেকে বেতন বাড়িয়ে ১৯,৮০০-৫৫,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৬তম গ্রেডের বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা থেকে বাড়িয়ে ১৯,২০০-৫৩,৯০০ টাকা করা হয়েছে। ১৭তম গ্রেডে ৯,০০০-২১,৮০০ টাকা থেকে বেতন বাড়িয়ে ১৮,৮০০-৫৩,২০০ টাকা করা হয়েছে। ১৮তম গ্রেডের বেতন ৮,৮০০-২১,৩০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,৩০০-৫০,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৯তম গ্রেডে ৮,৫০০-২০,৫৭০ টাকা থেকে বেতন বাড়িয়ে ১৮,০০০-৪৮,৬০০ টাকা করা হয়েছে। শেষে ২০তম গ্রেডের বেতন ৮,২৫০-২০,০১০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০-৪৮,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।