উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেন।
সফরকালে তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিবৃন্দ তাঁর সাথে ছিলেন। সকাল ৯টা থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর তিনি দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছান।
সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী মুগ্ধ হন। কিছুক্ষণ সেখানে অবস্থান করে তারা নির্মল বায়ু ও শান্ত পরিবেশ উপভোগ করেন। স্মৃতি ধরে রাখতে রাষ্ট্রদূত ও ডায়ান ডাও সীমান্তের দৃশ্যাবলীর ছবি তোলেন।