মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলা জোড় ব্রিজ মার্কেটে সোমবার (৩১ আগস্ট) রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে যায়।
আগুনের খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা অভিযানের শেষে তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে তা সম্পূর্ণ নির্বাপণ করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোতে ইলেকট্রনিকস, মুদি মালামাল ও খাবারের দোকান রয়েছে।