দিল্লি পুলিশ ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি)-এর আয়োজিত আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেয়নি। পুলিশ আয়োজকদের জানিয়েছে, কিছু বিতর্কের কারণে এই আলোচনা সভার অনুমতি পাওয়া যাচ্ছে না। গতকাল শনিবার সন্ধ্যায় এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আয়োজকদের ধারণা, অংশগ্রহণকারীদের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা থাকার কারণেই দিল্লি পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে।
গত ৫ আগস্ট এই ক্লাবেই শেখ হাসিনার ভার্চ্যুয়াল উপস্থিতি ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্তব্যের পর ভারত-বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। এই রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখেই এবারের আলোচনা সভার অনুমতি বাতিলের ঘটনা ঘটেছে বলে আয়োজক পক্ষের ইঙ্গিত রয়েছে।