আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, দিবসটি উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। সেখানে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
এতে আরও বলা হয়, কর্মসূচি সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।