নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধকে শনিবার (২৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ অনুযায়ী, দুপুরে শিশুটি তার নানির বাড়িতে একা খেলা করছিল। এসময় ওই এলাকার মৃত মমিন মিয়ার ছেলে মোর্শেদুল ইসলাম শিশুটিকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির তীব্র চিৎকারে আশপাশের স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা শিশুটিকে উদ্ধার করে এবং মোর্শেদুলকে আটক করে কিশোরগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।