বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে মহিলা বাস সার্ভিসে (পিংক বাস) নারী চালক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগপ্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।

চাকরির বিবরণ

পদের নাম: বাসচালক (নারী)

পদসংখ্যা: অনুল্লেখিত

বয়সসীমা

২১ থেকে ৩৫ বছর।

বেতন–ভাতা

দৈনিক মজুরি ভিত্তিতে।

.যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, বছরে ৯৮ হাজার ডলার.

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত

১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

৩. ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সব শর্ত পূরণ করতে হবে।

.বগুড়ার স্থায়ী বাসিন্দাদের জন্য ১১৩ পদে চাকরির সুযোগ.

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময়

৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে বেলা ২টা।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার কেন্দ্র

বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।

যেসব কাগজ সঙ্গে আনতে হবে

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি।