জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)–এর অধীন ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’–এর আওতায় গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
.পদের নাম: ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, এডিটর/কোডার, প্রতিবেদন রিভিউয়ার ও প্রতিবেদন সম্পাদক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
.পিএসসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন—আলোচনায় আমলা, সদস্য না অন্য কেউ.আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ উপ–প্রকল্প পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার (অফিস চলার সময়ের মধ্যে)।
সাক্ষাৎকারের তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টা।