বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটে (আইএডিএস) এমবিএ ইন অ্যাগ্রিবিজনেস কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। দুই বছরমেয়াদি এই কোর্সে মোট চার সেমিস্টারে ৬৪ ক্রেডিট সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
.১.
প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে (যেমন অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি সায়েন্স, অ্যানিমেল হাজবেন্ড্রি, ফিশারিজ, ফুড টেকনোলজি, ফুড সেফটি ম্যানেজমেন্ট, বায়ো-ইনফরম্যাটিকস ইঞ্জিনিয়ারিং) চার (৪) বছরমেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে। অথবা
প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিম্নোক্ত বিষয়ে চার (৪) বছরমেয়াদি বিবিএ/ অনার্স ডিগ্রি থাকতে হবে: বিবিএ, বিজনেস স্টাডিজ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইকোনমিকস, এনভাইরনমেন্টাল ইকোনমিকস, জিওগ্রাফি, জুওলজি (প্রাণিবিদ্যা), বোটানি, ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিসটিকস।
.৫৭ শতাংশ স্কুলে পাঠের সঙ্গে উপকরণের মিল নেই, মুখস্থনির্ভর শিক্ষার্থীরা.২.
ক্রেডিট কোর্স পদ্ধতিতে পাসকৃত প্রার্থীদের সিজিপিএ ৪.০০–এর মধ্যে কমপক্ষে ২.৫০ অথবা ৫.০০–এর মধ্যে কমপক্ষে ৩.৫০ অথবা অ্যানোয়াল সিস্টেমে ৫০% মার্কস থাকতে হবে।
.২০ আগস্ট ২০২৬ থেকে অনলাইনে আবেদন করে আবেদন ফি প্রদান করতে হবে। ১৬ সেপ্টেম্বর ২০২৬–এর মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
.এইচএসসি পাস শিক্ষার্থীদের বিনা মূল্যে ৩ মাস ফ্রিল্যান্সিং, দিনে ভাতা ২০০ টাকা.এমবিএ ইন অ্যাগ্রিবিজনেস কোর্সে ভর্তিতে চাকরিরত প্রার্থীদের নিজ নিজ নিয়োগকর্তার নিকট থেকে ‘অধ্যয়নকালীন সময়কাল অর্থাৎ ২৪ মাসের ছুটি প্রদান করা হবে’ মর্মে প্রত্যয়নপত্র/অফিস আদেশের কপি দিতে হবে।.
আবেদন ফি ৫০০.০০ (পাঁচ শত) টাকা। আবেদন সম্পন্নের পর আবেদনের সময় প্রদত্ত ই-মেইলে পিন ও পাসওয়ার্ড প্রদান করা হবে। অনলাইনে আবেদনের প্রোফাইলে প্রাপ্ত পিন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার পর Pay Now বাটনে ক্লিক করে Sonali Payment Gateway দিয়ে Sonali Bank (Account, e-Wallet) Card (Visa, Master, Nexus), Mobile Banking (Nagad, bKash, Rocket, Upay, Cellfin, Tap, OKwallet, MeghnaPay, TeleCash, Islamic Wallet). Internet Banking (South East, Meghna, MTB Citytouch)–এর মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে।
আবেদনের সময় নিম্নবর্ণিত ডকুমেন্ট আপলোড করতে হবে। এগুলো হলো-
প্রতিটি ডকুমেন্ট হবে সর্বোচ্চ 2MB–এর PDF ফরম্যাট। কোনো ডকুমেন্ট একাধিক পৃষ্ঠার হলে সব কটি পৃষ্ঠাকে একটি PDF ফাইলে রূপান্তর করে আপলোড করতে হবে।
ক) ব্যাচেলর ডিগ্রির সব মার্কশিট/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মাইগ্রেশন সার্টিফিকেট (অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে) এবং সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
.শিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন.খ) চাকরিরত প্রার্থীদের নিজ নিজ নিয়োগকর্তার নিকট থেকে ‘অধ্যয়নকালীন সময়কাল, অর্থাৎ ২৪ মাসের ছুটি প্রদান করা হবে’—এই মর্মে প্রত্যয়নপত্র/অফিস আদেশের কপি। ভর্তির তারিখ থেকে তিন মাসের মধ্যে ছুটির চূড়ান্ত কাগজ শিক্ষাবিষয়ক শাখায় জমা না দিলে, ভর্তি আপনা-আপনি ( Automatically stand cancelled) বাতিল বলে গণ্য হবে।
.* আবেদন সংগ্রহ ও জমা: ২০ আগস্ট ২০২৬ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত
* ভর্তি পরীক্ষা: ২০ সেপ্টেম্বর ২০২৬
* ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬।
.যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, বছরে ৯৮ হাজার ডলার