রাজধানীর কামরাঙ্গীরচরে বসবাসকারী দুই শিশুসন্তানের মা আঁখি আক্তার গত তিন বছর ধরে স্তন ক্যানসারের বিরুদ্ধে সংগ্রাম করছেন। বর্তমানে রোগটি লিভারসহ শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ায় তার চিকিৎসা জরুরি হয়ে পড়েছে। ২৫ বছর বয়সী আঁখির গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার পাঁচদোনায়।
তার স্বামী জসিম উদ্দিন রতন একটি মুঠোফোন বিক্রির দোকানে কর্মরত। দীর্ঘদিনের চিকিৎসা খরচ বহন করতে গিয়ে পরিবারটি নিঃস্বপ্রায় হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, দ্রুত ব্যয়বহুল চিকিৎসা বা অস্ত্রোপচার করাতে পারলে আঁখির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে; কিন্তু প্রয়োজনীয় অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে আঁখির পরিবার সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর মাধ্যম—হিসাবের নাম: জসিম উদ্দিন রতন, হিসাব নম্বর ১০৬১৭১৬২৮০০০১, ব্র্যাক ব্যাংক, জিনজিরা শাখা, রাউটিং নম্বর ০৬০২৭৭০৯৯, SWIFT Code: BRAKBDDH। বিকাশ বা নগদের মাধ্যমে 01980233488 নম্বরে যোগাযোগ করা যেতে পারে।