রাজধানীর মতিঝিলে অবস্থিত এক্সক্লুসিভ কফি হাউস ড্রিপ ল্যাব তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সম্প্রতি ডব্লিউডব্লিউ টাওয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, এবি ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডব্লিউঅ্যান্ডডব্লিউ গ্রেইনস কর্পোরেশন, প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, দুই বছর পূর্তি উপলক্ষে কফি প্রেমীদের জন্য বিশেষ অফার এবং বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও নতুন শাখা খোলার পরিকল্পনার কথাও জানিয়েছে।