গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে পাঁচটায় ঝুটের গুদামে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে নামে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, "আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে।"