রাঙামাটির সদরে এক নারীকে ধর্ষণের অভিযোগে দিদার আলম (৪৩) নামের উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলা কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত। আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এক নারী সকালে দিদার আলমের বিরুদ্ধে রাঙামাটির কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, দিদার আলম ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন।
জানতে চাইলে রাঙামাটি কোতোয়ালি থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) প্রমথ চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ মামলায় আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে।






