‘যতবার ট্রেন এসেছে, উঠেছি, সেই ট্রেনই আমাকে নিয়ে গেছে...’
খেলা ডেস্ক
২৮ জানুয়ারী, ২০২৬ এ ০৯:২০
রোজারিও শহরের উত্তরে পেরদ্রিয়েল স্ট্রিট। খুবই সাধারণ এই রাস্তাটাই ছিল আনহেল দি মারিয়ার প্রথম খেলার মাঠ! ইটের টুকরা দিয়ে বানানো হতো গোলপোস্ট। সূর্য ডুবলেই খেলা শেষ।