রাজধানীর বারিধারা ও সাতমসজিদ রোডে দুটি নতুন স্টোর চালু করেছে গ্লোবাল ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ। প্রতিষ্ঠানটির চলমান রিটেইল সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই নতুন আউটলেট দুটি উদ্বোধন করা হয়। এর ফলে রাজধানীতে বাটার ব্যবসায়িক উপস্থিতি আরও শক্তিশালী হবে এবং গ্রাহকরা সহজেই সর্বশেষ কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারিয়া ইয়াসমিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আধুনিক রিটেইল কনসেপ্টের আদলে সাজানো এই স্টোর দুটিতে নারী, পুরুষ ও শিশুদের জন্য বাটার সর্বশেষ ফুটওয়্যার ও লাইফস্টাইল কালেকশনের বিস্তৃত সমাহার রাখা হয়েছে। গুণগত মান, আরাম, স্টাইল ও বৈচিত্র্যের সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা হয়েছে এখানে।

অনুষ্ঠানে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারিয়া ইয়াসমিন বলেন, "পরিবর্তন ও নতুনত্বের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত থাকার চেষ্টা করছে বাটা।"

তিনি আরও জানান, ঢাকায় নতুন দুটি স্টোর চালু করা রিটেইল উপস্থিতি শক্তিশালী করার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে সর্বশেষ কালেকশন পৌঁছে দেওয়ার অঙ্গীকারের প্রতিফলন।