রাজধানীর মহাখালীতে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বীর উত্তম এ কে খন্দকার রোডের সিভিল ইঞ্জিনিয়ার্স ভবনে ব্যাংকটির ৩৭তম শাখা খোলা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান আতিকুর রহমান এবং ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এএমডি ও সিবিও নাসিম সিকান্দার, ডিএমডি ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, "দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান গুরুত্বপূর্ণ।" তিনি এই খাতের উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে তাঁদের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদিকে, ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন বলেন, "আধুনিক, নির্ভরযোগ্য ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি আরও জানান, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন, মূলধন পর্যাপ্ততা এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে এই নতুন প্রজন্মের ব্যাংকটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, চলতি বছর দেশের বিভিন্ন প্রান্তে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আরও ১০টি নতুন শাখা ও উপশাখা চালুর পরিকল্পনা রয়েছে।