স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ওই ব্যাংকের স্পনসর পরিচালক ফিরোজুর রহমান। ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফিরোজুর রহমান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের সাবেক জেলা গভর্নর এবং একজন পিএমজেএফ লায়ন। এছাড়া তিনি ফিরোজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘ ৩১ বছর তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও জানানো হয়, ফিরোজুর রহমান প্রায় ৪২ বছর ধরে ঢাকার ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবে চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি সোনালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তাদের একজন।