প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এম ওমর তৈয়ব। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ও কনজ্যুমার ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে অভিজ্ঞ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "সৈয়দ এম ওমর তৈয়ব প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এ দায়িত্ব অব্যাহত রাখবেন।"

২০২০ সালে প্রাইম ব্যাংকে যোগদানের আগে তিনি কমিউনিটি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানানো হয়, সৈয়দ এম ওমর তৈয়ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট (সিএসএ) সনদপ্রাপ্ত। এছাড়া তিনি ইনস্টিটিউট ফর মার্জার্স, অ্যাকুইজিশনস অ্যান্ড অ্যালায়েন্সেস থেকে ইন্টারন্যাশনাল মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস সার্টিফিকেশন অর্জন করেছেন। কর্মজীবনে তিনি দেশ ও বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।