গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিলেটে জন্মগ্রহণ করা হুমায়ুন কবির মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানেই তার বেড়ে ওঠা এবং উচ্চশিক্ষা সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং একপর্যায়ে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন।

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার বিদেশি নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।