অনেক বিপ্লব হইল ক্যালেন্ডারের পাতায়রক্ত আর জবার সখ্যদেশপ্রেম আর পলায়ন নিয়া কথা হইলএইখানে আসি ঢেউয়ের কথাইপ্রাধান্য পাইল, আমাদের বেহুদা জন্মেরই বাকী দরকার ছিল, কিম্বা মওতেরই বা কী দরকার আছিল!কেবল আমরা গেছি বাঁচি, বাকিরা গেছে মরি—এই তো হিসাব।ইঞ্জিনচালিত নৌকায় চড়ি ছেঁড়াদ্বীপে যাইতে গিয়ানৌকা হইতে নামি পড়লাম, তীরে বসি, দূরে কেয়াবনআরও মনে হইতে থাকলকেনই বা বালির ওপর ফ্লাইং ফিশ, রূপচাঁদা না আঁকিউটপাখি আঁকছিলাম কাইলকিংবা মাঝারি একটা মরা প্রবালের ওপর বসি পা দুলাইতে দুলাইতেকুকুর আর কুকুরছানার চিন্তাহীন লাফালাফি দেখতেই থাকলামএতেই কীদুনিয়ার সাথে পর্দা টানতে পারছি এইখানে আসি!ফোন আইল জাহাজ ছাড়তেআজ দুই ঘণ্টা লেট হইবে,অতএব আরও দুই ঘণ্টা কথা কওয়া যাইবে সমুদ্রের লগেকিন্তু আমার তো ব্যক্তিগত কোনো কথাই নাই দেখতেছি!দূরে কোমরে দড়ি বান্ধা লাশ,টানি টানি কারা যেন ছায়ার মতো বালির ওপর উঠাইতেছে,আমার কোমরে কি বান্ধা আছে কোনো দড়ি!যাই নাকি!খামোখা, ওই দৃশ্যের দর্শক হওয়ার আমার কী দরকার আছে?

অনেক প্রকার ডুব তুমি দিয়াছ এ জীবনেতবু কেন সমুদ্রে ডুবাইতে আসছ?সমুদ্রে সময়ের শুরুএই ভাবনা কবে থাকি বদ্ধমূল হইল!সমুদ্রে গোসল মানেসময়ের শৈশবে ঘুরি আসার ঘটনা।অতীত হইল মিথ্যাচারী রাখালআমরা তার ভেড়া।বাতাসে চায়ের ধোঁয়া উড়ি যাইতেছেএতিম করি চায়ের কাপটারে!বুঝলাম, তাড়া আছেফিরতে হইবে আমাদেরও!

এইখানে দরিয়ার গোঙানি বন্যএইখানে নর–নারীর দাপানি বন্যএইখানে আকাশের সীমা বন্যএইখানে জংধরা মেঘগুলিন বন্যএইখানে গাঙচিলের গরিমা বন্যশুধু রাইতের বারবিকিউরআয়োজনটুকু বাদে!

দাঁড়াই আছি জাহাজঘাটে একটা জাহাজ ভিড়বেহারানো নাবিক বুড়া কাপ্তান কোত্থেকে যে ফিরবেপায়ের শিকল বাজবে না আরভাঙবে না ঘুম গল্প শ্রোতারওই জাহাজে রেলিং ধরে থাকবে বসেএকটা তোতা দূর দ্বীপেরগুঁড়িয়ে দিয়ে নিজ আখেররুহুর ভাঁজে একটা গজল তাও দিবেজাহাজগুলা নাবিক যারা পাইবে নামফেরত ফের লৌকিকেরমুছবে চুলের নীল কুয়াশা সেই শিপেরদাঁড়াই বসে দিন গুনেরাত শেষেরপ্রত্যুষেসে জাহাজটা কবে যেআসবেনে, আসবেনে!

জানি আপনে অনেক কষ্টেএকটা জ্যান্ত ময়ূরের পালক জোগাড় করছেনযাতে সমুদ্রের বাতাসে ছাড়তে পারেন।আপনে বাতাসে ছাড়লেআপনের কথামতো দেখবেনবাতাস আপনের কথা রাখবে।সে রঙিল পালক উড়ায়ে নিয়াঢেউয়ের উত্তাল মাতাল চুলে গুঁজি দিবে।কিন্তু আপনি মন খারাপ করবেন না।দেখবেন সমুদ্র বারবার তীরেসেই ময়ূরের পালক বালির লগেউগরায় দিবার চাইবে।আপনি যদি চালাক হন আপনি ফেরত নিবেন না।সে বারবার ফেরত দিতে চাইবে!আপনি ভুলেও সমুদ্রে গেলে শামুক ঝিনুক কুড়াইবেন না।ওইগুলা প্রকৃত শামুক ঝিনুক না!কারণ, সমুদ্রের কাছে কিছুই জমা নাইশুধু সময়ের মিথ্যা একটা ধারণা ছাড়া!