দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আগাম সতর্কতার জন্য অনেকেই গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর নজর রাখেন। আজ ২৩ আগস্ট, রোববার, আপনার ভাগ্য কী বলছে? রাশিভেদে আজকের দিনটি কেমন যাবে, চলুন একনজরে দেখে নেওয়া যাক।

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল):
স্ত্রী বা স্বামীর জন্য ব্যবসায় যোগাযোগ ভালো থাকবে। চেনা অতিথিরা বাড়িতে আসবে। জাতকদের রাগ নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ অশান্তির সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে, আত্মীয়দের সঙ্গে সময় কাটালে শান্তি মিলবে। প্রেমের ক্ষেত্রে শুভ। দাম্পত্যজীবনে সুখবর অপেক্ষা করছে। অর্থ নিয়ে আলোচনা হতে পারে। ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যাবে। কর্মক্ষেত্রে সমস্যা নেই।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে):
জীবনযাত্রার মান উন্নত হবে। সন্তান যদি অসুস্থ থাকে, তবে স্বাস্থ্যের উন্নতি হবে। স্ত্রী বা স্বামীর কথাবার্তায় মাধুর্য বাড়বে। ব্যবসায় বাহুল্য বৃদ্ধি পাবে। বাড়িতে খরচের দিকে নজর দেওয়া জরুরি। প্রেমের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ নাও হতে পারে। অর্থ খরচ হতে পারে। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার হবে।

মিথুন (২১ মে – ২০ জুন):
পড়াশোনার জন্য বিদেশ থেকে খবর আসার সম্ভাবনা রয়েছে। দিনের শেষে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। সামান্য সর্দিতে ভুগতে পারেন। ব্যবসার প্রয়োজনে খরচ বাড়লেও ব্যবসা মজবুত হবে। খেলাধুলোতে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। একাকী সময় কাটানোয় প্রশান্তি মিলবে। সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে। পরিবারের সবাই মিলে ভ্রমণ হতে পারে। বুঝেশুনে কথা বলা দরকার, বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে।

কর্কট (২১ জুন – ২২ জুলাই):
এই দিনটি অত্যন্ত ভালোবাসা পূর্ণ এবং সুখের হবে। ব্যবসায়ীদের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারবেন। ব্যবসার স্থান খুব ভালো। মহাজনের সঙ্গে সংযোগগুলো দীর্ঘমেয়াদি হবে। বাড়ির কোনো জিনিস কেনা যেতে পারে। ঋণ নিতে হতে পারে। পরিবারের দিকে কোনো সমস্যা নেই। ভাই-বোনের সম্পর্কে মিষ্টতা বাড়বে। নতুন ব্যবসার উদ্যোগ করতে পারেন।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট):
ব্যবসায় আত্মবিশ্বাস অনুভব করবেন, যা ব্যবসাকে শক্তিশালী করবে। বসের সঙ্গে কথাবার্তা ভালো হবে। আত্মীয়ের সঙ্গে যোগাযোগ সহজ হবে। নতুন বিবাহ করলে অনুভূতিগুলো খোলাখুলিভাবে প্রকাশ করতে পারবেন। খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তি। সন্তানদের জন্য বিশেষ আনন্দের উদয়। পেশার দিকটা ভালো।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
প্রতিবেশীর সঙ্গে সম্পর্কগুলোতে সম্প্রীতি আসবে। প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ থাকবেন। ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। উচ্চপদস্থ ব্যক্তিরা কাজের প্রশংসা করবেন। ব্যবসায় আনন্দ এবং সন্তুষ্টি আসবে। সঞ্চয় ভালো। পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। উপার্জন দ্বিগুণ হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর):
বন্ধু আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ব্যবসায় যোগাযোগ মসৃণ হবে। প্রেমের জন্য সুখের হবে। অফিসের চারপাশের মানুষদের সঙ্গে গভীর সংযোগ অনুভব করবেন। শেয়ারবাজারে বিনিয়োগ না করাই ভালো। সন্তানের ব্যাপারে আলোচনা হতে পারে। অর্থভাগ্য খারাপ, ধার করার সম্ভাবনা আছে। পরিবারে কারও সঙ্গে তর্ক না করাই ভালো। নতুন সম্পর্ক নিয়ে বিবাদ বাধতে পারে। পেশাগত ক্ষেত্রে কষ্ট বাড়তে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):
বাড়িতে সুনাম হবে। ব্যবসায় আত্মবিশ্বাস অনুভব করবেন। ভাই-বোনের সঙ্গে যোগাযোগ সহজ হবে। দরকারি কাজগুলো দুপুরের পরে করবেন। পরিচিত কারও থেকে আয় হবে। পরিবারের মধ্যে মাথা গরম করবেন না। প্রেমের সম্পর্কে লাভবান হবেন। ব্যবসায় ভালো লাভ দেখা যাচ্ছে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):
স্ত্রী বা স্বামীর সঙ্গে অশান্তি থাকলে সমাধান হবে। কর্মচারীকে অনুপ্রেরণা দিন। ভ্রমণে আনন্দ আসবে। ব্যবসায় লোকবল কম মনে হতে পারে। অর্থভাগ্য ভালো, চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন। পরিবারে সদ্ভাব বজায় থাকবে। প্রিয়জনের কথায় সম্পর্কে চিড় ধরতে পারে। জীবিকার ব্যাপারে চিন্তা করতে হবে না।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি):
কোনো কাজের জন্য অফিসে উদ্বিগ্ন বোধ হতে পারে। বাড়ির অশান্তি মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। বন্ধু ব্যবসার কাজে সাহায্য করবে। কর্মস্থানে ধৈর্য ধরুন। বাবার শরীরের ব্যাপারে মানসিক চাপ থাকতে পারে। অর্থ নিয়ে চিন্তা থাকবে না। ভাই-বোনের সঙ্গে বুঝে চলুন। সম্পর্কভাগ্য মধ্যম, বিবাদের আশঙ্কা রয়েছে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
স্ত্রী বা স্বামীর সঙ্গে কথা বলে স্বস্তি পেতে পারেন। সন্তানদের জন্য সময় বের করুন। ব্যবসার দিকে চাপ থাকবে না। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারে বিবাদের আশঙ্কা। জীবিকার জন্য চাপ থাকবে, সাবধান থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
ব্যবসার সম্পর্কগুলো উন্নতি করার চেষ্টা করুন। নতুন কিছু করার চেষ্টা করুন। জাতক-জাতিকাদের জন্য এটি আনন্দদায়ক দিন। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে। পশুপাখির জন্য খরচ হতে পারে। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারে বিবাদের আশঙ্কা। জীবিকার জন্য চাপ থাকবে, সাবধান থাকুন।