ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত বছর ধরে জীবনযুদ্ধের লড়াই লড়ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার দশম শ্রেণির শিক্ষার্থী ফারাতুল মাহমুদ হাসান। প্রতি মাসে তার চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ এবং কয়েক ব্যাগ রক্তের জন্য পরিবারের প্রায় এক লাখ টাকা ব্যয় হয়।

ফারাতুলের বাবা মো. সাদেকুল ইসলাম জানান, ছেলের চিকিৎসার জন্য এ পর্যন্ত দুই কোটি টাকার বেশি খরচ করেছেন তিনি। এই বিপুল ব্যয়ভার বহন করতে গিয়ে বর্তমানে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। চিকিৎসকদের মতে, ফারাতুলকে সুস্থ করতে হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, যার জন্য আরও প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন।

নতুন করে এত টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন মো. সাদেকুল ইসলাম। তিনি বলেন, "ফারাতুলের চিকিৎসায় এ পর্যন্ত তাঁদের দুই কোটি টাকার বেশি খরচ হয়েছে। ছেলের চিকিৎসার এ ব্যয়ভার বহন করতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব।"

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাদেকুল ইসলাম, হিসাব নম্বর ২০৫০২২৬০২০১২৫১১০৮, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা। নগদ ও বিকাশ নম্বর: 01864291327।