যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মনে করেন, ইরান বর্তমানে ‘শক্তিশালী অবস্থানে’ রয়েছে এবং এই মুহূর্তে যুদ্ধ শেষ করার সঠিক সময়।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্কুল, হাসপাতাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে ধরেন। তবে যুদ্ধ বন্ধের এই আহ্বানের পাশাপাশি ইরানের সামরিক নেতৃত্ব সতর্ক করে জানিয়েছে, নতুন কোনো হুমকি এলে তারা স্থল, সমুদ্র, আকাশ ও সাইবার হামলাসহ বিধ্বংসী পাল্টা হামলা চালাতে প্রস্তুত।
এদিকে হরমুজ প্রণালিতে আংশিক প্রতিবন্ধকতা এবং মার্কিন অবরোধের মধ্যেই ইরানের সঙ্গে আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।