কবিতা
আমচাষি
লেখা: মাহবুব কবির
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০: ৩৩
অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: মুক্তকণ্ঠ
মানুষের কায়া ধরে কবিরের বেশে—
ধরণিতে ঘর বেঁধেছিনু,
তুমি টের পাও নাই কিছু—
এই ছদ্মতনু—
আদতে একটা আমগাছ।
তুমি আম্র-শিশুদের নিয়ে,
কী সুন্দর পেতেছ সংসার—
ওগো মমতাজ!