যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে দেওয়াসহ বিভিন্ন কারণে ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, "আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।"
ভিসা সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।