বিদেশের কন্ডিশনে ভারতের সেরা ব্যাটসম্যান কে—এ প্রশ্নের জবাবে নানা পরিসংখ্যান উঠে আসে। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ব্যাখ্যাই নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ডি ভিলিয়ার্স মনে করেন, শচীন টেন্ডুলকার বিদেশের কন্ডিশনে ভারতের জন্য মানদণ্ড তৈরি করে দিলেও বিরাট কোহলি সেই মানদণ্ডকে আরও উচ্চতায় নিয়ে গেছেন। তার ভাষ্য, বিদেশের কন্ডিশনে কোহলি তার পূর্বসূরি কিংবদন্তির চেয়েও এক ধাপ এগিয়ে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন ডি ভিলিয়ার্স। দুজনের বন্ধুত্বও সবারই জানা। সেই সূত্র ধরে কোহলির প্রশংসায় ডি ভিলিয়ার্সের মূল্যায়নকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার আলোচনা। নিজের ব্যাখ্যায় টেন্ডুলকারকে তিনি রেখেছেন এই ধারার শুরুতে, আর কোহলিকে বলেছেন নতুন মাত্রা দেওয়ার কৃতিত্ব নিয়ে।
বিদেশের মাটিতে ভারতের ব্যাটিংয়ের মান নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ৪২ বছর বয়সী ডি ভিলিয়ার্স বলেন, ‘শচীন টেন্ডুলকারের মতো কারও কথা মনে পড়ে, যিনি অনেক আগেই ভারতের এই ধারার সূচনা করেছিলেন।
তবে তিনি বিরাট কোহলির মতো এতটা শক্তিশালী ব্যাটসম্যান ছিলেন না, কোহলি আরও এক ধাপ এগিয়ে।’
ডি ভিলিয়ার্স আরও যোগ করেন, ‘উপমহাদেশের ব্যাটসম্যান হিসেবে বাউন্সি ও সিমিং কন্ডিশনেও যে ভালো করা সম্ভব, সেটি প্রথম দেখিয়েছিলেন শচীন। বিরাট সেই ধারাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন এবং মানদণ্ড আরও উঁচুতে তুলেছেন।’
টেন্ডুলকারের পর কোহলি ব্যাটিংয়ের এই ধারাকে অনেক উঁচুতে তুলে ধরেছেন বলে মনে করেন ডি ভিলিয়ার্স। তার পর্যবেক্ষণ, লোকেশ রাহুল ও দেবদূত পাড়িক্কালরা সেই পথ অনুসরণ করছেন। তিনি বলেন, ‘এ কারণেই এখন লোকেশ রাহুল এবং দেবদূত পাড়িক্কালের মতো বেশ কয়েকজন খেলোয়াড় সেই ধারা ধরে রাখতে শুরু করেছেন এবং বিরাট ও শচীনের পদাঙ্ক অনুসরণ করছেন।’
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল শেষ হওয়া গল টেস্টে ভারতের ১৬৫ রানের জয়ে রাহুল ও পাড়িক্কাল ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতের প্রথম ইনিংসে ৮২ রান করেন রাহুল। একই ইনিংসে ১৬৭ রান করেন পাড়িক্কাল।
ডি ভিলিয়ার্সের মন্তব্যের প্রেক্ষাপটে টেন্ডুলকার ও কোহলির আন্তর্জাতিক পরিসংখ্যানও আলোচনায় আসে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড এখনো টেন্ডুলকারের। টেস্টেও সর্বোচ্চ রানের রেকর্ড তাঁর। ঘরের বাইরে ১০৬ টেস্টে ১৭৬ ইনিংসে ৫৪.৭৪ গড়ে ৮৭০৫ রান করেছেন টেন্ডুলকার। সেঞ্চুরি ২৯টি। গত বছর টেস্ট থেকে অবসর নেওয়া কোহলি ঘরের বাইরে ৬৬ ম্যাচে ১১৯ ইনিংসে ৪১.৫১ গড়ে ৪৭৭৪ রান করেছেন। সেঞ্চুরি ১৬টি।
ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ টেস্ট ও ৭৮টি টি-টুয়েন্টি খেলেছেন। অনেকের চোখেই তিনি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই তাঁর ব্যাটিং গড় ৫০–এর ওপরে।
ব্যাটিং করেননি তানজিদ, মুশফিকের আঙুলে চোট