গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিমের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি দুষ্কৃতকারী চক্র সংসদ সদস্যের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। এমপির নম্বরে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছেন আব্দুল করিম।
হ্যাকের শিকার হওয়ার পর এমপি আব্দুল করিম তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি জরুরি সতর্কবার্তা পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, "আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। কেউ যদি কোনো ধরনের টাকা পাঠানো, আর্থিক সহায়তা বা লেনদেনের অনুরোধ করে, তাহলে অনুগ্রহ করে কোনোভাবেই সাড়া দেবেন না এবং কোনো টাকা লেনদেন করবেন না।"