ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রতি অনুষ্ঠিত ফেডারেল ইনস্যুরেন্স পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের বার্ষিক হিসাব এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান আবেদা আক্তার এবং মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি ও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান। এছাড়া সভায় সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোরশেদুল শফি, খাদিজাতুল আনোয়ার, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, রাকিবুল হক, হাসিনা বানু, আবরারুল হক ও জিয়া উদ্দিন। পাশাপাশি বিকল্প পরিচালক সৈয়দ আমজাদ হোসেন ও রাশেদা বেগম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মহিউদ্দিন চৌধুরী এবং সিএফও মাসুদ হোসাইনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মর্যাদাপূর্ণ ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জনে শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-হামাস যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধ এবং কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক মন্দার প্রভাব থাকা সত্ত্বেও কোম্পানিটি ধারাবাহিকভাবে নগদ লভ্যাংশ প্রদান করায় শেয়ারহোল্ডাররা সন্তুষ্টি প্রকাশ করেন।