বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়মিত পরিবর্তিত হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী বর্তমানে স্বর্ণ কেনাবেচা চলছে।

বাজুস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। নতুন কোনো দাম ঘোষণা না করা পর্যন্ত শনিবার (২২ আগস্ট) এই মূল্যই কার্যকর থাকবে।

সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে ১৫ আগস্ট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল।