সহজমোবাইলের নির্ধারিত মার্চেন্ট পয়েন্ট থেকে মোবাইল ডিভাইস কেনার জন্য গ্রাহকেরা এখন মিডল্যান্ড ব্যাংকের ই-লোন সুবিধা পাবেন। সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) ও সহজমোবাইল বিডি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই সুবিধা চালু করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চুক্তিটি মিডল্যান্ড ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের সমন্বয়ক মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজমোবাইল বিডির পরিচালক আবু আল মোতালিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইমতিয়াজ উদ্দিন আহমেদ, প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের ম্যানেজার খন্দকার ইমরান হোসেন এবং সহজমোবাইল বিডির সিনিয়র ম্যানেজার রাজীব কুন্ডু, হেড অব অ্যাকাউন্টস মো. রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "মিডল্যান্ড ব্যাংক ও সহজমোবাইল বিডি লিমিটেডের মধ্যেকার এই চুক্তির ফলে গ্রাহকদের জন্য ডিজিটাল অর্থায়ন আরও সহজলভ্য হবে এবং মোবাইল ডিভাইস কেনার ক্ষেত্রে সুবিধা বাড়াবে। এতে মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ঋণসেবা এবং সহজমোবাইলের মার্চেন্ট নেটওয়ার্কের সমন্বয়ে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহারও বাড়বে।"