জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোক র্যালি ও বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) সকালে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার রসুলপুর পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে তারা ১৫ আগস্টের শহীদদের স্মরণে এবং শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান প্রদান করেন।
ঘটনা প্রসঙ্গে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, "সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে একটি মিছিলের খবর তারা পেয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"