সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তিনি জানান, চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হচ্ছে।

অধ্যাপক মোবাশ্বেরের পদত্যাগের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য অধ্যাপক মোবাশ্বের মোনেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাংবাদিকরা কোনো সাড়া পাননি।

জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পরিবর্তনের ফলে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্যান্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।