২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পেশাগত উৎকর্ষ সাধন, সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্য নিয়ে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (সুপারনিউমারারি) নূরানী ফেরদৌস দিশা। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর মেয়াদে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ ত ম আবদুল্লাহেল হাদী ও মো. জাহিদুর রহমান।

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শম্পী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায় এবং ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান। এছাড়া আন্তসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আসমা আখতার।

কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে yer রয়েছেন শেখ মাহফুজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন ও শেখ মো. আবদুল্লাহ বিন কালাম।