২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ সাধন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদে গঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি (সুপার নিউমারারি) নূরানী ফেরদৌস দিশা।
সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ ত ম আব্দুল্লাহেল হাদী এবং মো. জাহিদুর রহমান।
এছাড়া সম্পাদকীয় পদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শেলী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান মুক্তা এবং আন্তঃসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসমা আখতার।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন এবং শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "২৯তম বিসিএস পুলিশ ফোরাম সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি পেশাগত মানোন্নয়ন এবং সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে।"
আগামী এক বছর এই নতুন কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে। নবনির্বাচিত কমিটির সদস্যদের ইতিমধ্যে ব্যাচের অন্যান্য সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।