নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, ফল ২০২৬’ শুরু হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট ২০২৬) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাসব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ‘ল’র ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান এবং ইউনিভার্সিটির প্রক্টর মো. আনিছুর রহমান। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেন।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান।