সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন ভাঙ্গাবাড়ি (পূর্বপাড়া) এলাকার সপ্তম শ্রেণির ছাত্র মো. তামিম খান (১৪) নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ ছাত্রের বাবা মো. ইসহাক আলী খান। পরিবারের সূত্রে জানা গেছে, সম্প্রতি বাবা তাকে শখ করে একটি বাইসাইকেল কিনে দিয়েছিলেন, যা নিয়ে সে নিয়মিত স্কুলে যেত। গত বৃহস্পতিবার সাইকেলে করে স্কুলে গেলেও কোনো এক সময়ে সেটি চুরি হয়ে যায়। ক্লাস শেষে সাইকেলটি খুঁজে না পেয়ে সে বাসায় ফিরে আসে। পরদিন শুক্রবার সকালে পুনরায় সাইকেলটি খুঁজতে সে স্কুলে যায়।

স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে শুক্রবার সকালে তামিমকে সর্বশেষ সাইকেল খুঁজতে দেখা গেছে। এরপর সে সেখান থেকে চলে যায় এবং আর বাড়ি ফিরে আসেনি।

পরিবার সূত্রে জানা গেছে, এই ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ তামিমের গায়ের রং উজ্জ্বল শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা–সবুজ গেঞ্জি ও নীল রঙের জিনসের প্যান্ট।

কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার নানার ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ঠিকানা: তোফাজ্জল হোসেন (তামিমের নানা), নতুন ভাঙ্গাবাড়ি (পূর্বপাড়া), সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।