দেশের মোবাইল ফোন বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে নতুন স্মার্টফোন 'হেলিও ৪৭' উন্মোচন করল জনপ্রিয় ব্র্যান্ড হেলিও। ডিজাইন, পারফরম্যান্স এবং স্থায়িত্বের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের ধারাবাহিকতায় এই নতুন ডিভাইসটি বাজারে আনা হয়েছে।
ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে প্রতিষ্ঠানটির হেড অব সেলস মোহাম্মদ আবু সায়েম বলেন, "সব সময় বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করেই হেলিও বাজারে হ্যান্ডসেট নিয়ে আসে। হেলিও ৪৭ ঠিক সেরকম একটি ফোন, যা মানুষের দৈনন্দিন কাজগুলো আরও সহজ করে তুলবে। একই সঙ্গে এই স্মার্টফোনের পারফরম্যান্স নিয়েও কোনো ধরনের চিন্তা করতে হবে না।"
হেলিও ৪৭-এ ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড-১৬ অপারেটিং সিস্টেম, যা ব্যবহারকারীদের দেবে গুগলের অত্যাধুনিক ফিচার, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস এবং উন্নত কাস্টমাইজেশন সুবিধা। এর ফলে অ্যাপ ওপেনিং এবং সামগ্রিক পারফরম্যান্স হবে আরও দ্রুত।
ডিসপ্লের ক্ষেত্রে এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি+ (৭২০*১৬০০) পাঞ্চ-হোল ১২০ হার্জ আইপিএস ডিসপ্লে। হাই রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং হবে সাবলীল এবং ল্যাগ-ফ্রি। বড় ডিসপ্লে এবং পাঞ্চ-হোল ডিজাইনের ফলে মাল্টিমিডিয়া কনজাম্পশন, অনলাইন ক্লাস এবং গেমিংয়ে পাওয়া যাবে ইমারসিভ এক্সপেরিয়েন্স। এছাড়া ম্যাট ফিনিশ ডিজাইনের কারণে ফোনটি হাতে ধরলে প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায়।
পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। মাল্টিটাস্কিং সহজ করতে ফোনে আছে ৬ জিবি র্যাম, যা মেমোরি ফিউশনের মাধ্যমে আরও ৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। স্টোরেজের জন্য থাকছে ১২৮ জিবি রম।
ফটোগ্রাফির জন্য হেলিও ৪৭-এ দেওয়া হয়েছে এফ/১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, যা দিয়ে ডিএসএলআর মানের ছবি তোলা সম্ভব। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তায় এতে যুক্ত করা হয়েছে ৬০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি এবং দ্রুত চার্জিংয়ের জন্য ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া ধুলাবালি ও পানি থেকে সুরক্ষায় ফোনটিতে আইপি ৬৪ রেটিং দেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে। পাশাপাশি এতে আছে এনএফসি (NFC), জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং ফোর-জি/থ্রি-জি/টু-জি, ওয়াইফাই, জিপিএস ও ওটিজি (OTG) সুবিধা।
অ্যামারেল্ড গ্রিন, নেভি ব্লু এবং কার্বন ব্ল্যাক—এই তিনটি আকর্ষণীয় রঙের হেলিও ৪৭-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা। সাথে থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি।